১৩ ডিসেম্বর, ২০২২ ০৩:০০ পিএম

মেডিকেল বই লেখা কঠিন কাজ: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল বই লেখা কঠিন কাজ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেলের বই লেখা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চাইলেই মেডিকেল বা সার্জারি সংশ্লিষ্ট বই লেখা যায় না, কেবল পারদর্শী ব্যক্তি-ই বই লিখতে পারে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলমের লেখা ডেকোডিং সার্জারির বই উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘দেশের স্বাস্থ্য ও স্বাস্থ্যশিক্ষাখাত অনেক দূর এগিয়ে গেছে। মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট হয়েছে। জেলা হাসপাতালগুলো ২৫০ শয্যা করা হয়েছে। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিও আছে। অনেক জনবলও আছে। তবে কিছুটা ঘাটতি এখনও রয়েগেছে। শিক্ষা ও চিকিৎসার মান উন্নয়নের প্রয়োজন রয়েছে। এবিষয়গুলো আমি অনুধাবন করি।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসার মান উন্নয়ন হলে রোগীরা উপকার পাবে। অনেক রোগী বিদেশ যায়, শুধু আশা করে বিদেশ গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে। স্বাস্থ্যখাতে এখনও কনফিডেন্সের অভাব রয়েগেছে। এই অভাব দূর করতে প্রয়োজন মান উন্নয়ন। সেইসঙ্গে বেশি মানুষের আস্থাও অর্জন করতে হবে। সেটা সম্ভব কেবল মাত্র কাজের মাধ্যমে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও সাবেক ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্যখাত
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক