০৪ ডিসেম্বর, ২০২২ ০৬:১৫ পিএম

মমেকে এক সপ্তাহে ৯৬ শিশুর প্রাণহানি

মমেকে এক সপ্তাহে ৯৬ শিশুর প্রাণহানি

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের গত এক সপ্তাহের ব্যবধানে নবজাতক ও শিশু ওয়ার্ডে ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৭৪ জন নবজাতক। সেই সঙ্গে বেড়েছে রোগীর চাপ। আর মাত্রাতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 

আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শয্যার তুলনায় নবজাতক ও শিশু ওয়ার্ডে অতিরিক্ত রোগী ভর্তি থাকায় প্রতিনিয়ত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের। এরপরও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি আমরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে হাসপাতালের নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) মোট ১৩৫৩ জন শিশু রোগী ভর্তি হয়। এ ছাড়াও হাসপাতালের ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে মোট দুই হাজার ৮৭৭ শিশু। তাদের মধ্যে মারা গেছে ২২ জন। হাসপাতালের ৫০ শয্যায় প্রতিদিন ২০০ থেকে ২৩০ নবজাতক ভর্তি থাকায় চিকিৎসা দিতেও হিমশিম খেতে হয়। সেই সঙ্গে জনবল ঘাটতি আরও বড় সমস্যা।

হাসপাতালের নবজাতক (এনআইসিইউ) বিভাগের চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, গড় হিসাবে ঢাকা-সিলেটের তুলনায় ময়মনসিংহে নবজাতক মৃত্যুর হার অনেক কম। জন্মগত সমস্যার কারণেই বেশিরভাগ নবজাতক মারা যাচ্ছে। বাড়িতে ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে ডেলিভারি করানো নবজাতকদের এ সমস্যাটা বেশি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক