ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১০
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৫৭ জনের। একই সময় হাসপাতলে ভর্তি হয়েছেন ৪১০ জন রোগী। এর মধ্যে ঢাকায় ২০৮ ও ঢাকার বাইরে ২০২ জন চিকিৎসাধীন আছেন।
আজ রোববার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ৪৬৩ জন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী ৮৪১ জন ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগের ৬২২ জন ভর্তি আছেন।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরে জানুয়ারি থেকে আজ ৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৮ হাজার ৬১৯ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ৩৭ হাজার ২১৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ২১ হাজার ৪০১ জন।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৬ হাজার ৮৯৯ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩৬ হাজার ২২০ জন ও ঢাকার বাইরে ২০ হাজার ৬৭৯ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।
-
১০ ঘন্টা আগে
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬
-
১৭ জুলাই, ২০২৬
-
১৩ জুলাই, ২০২৬
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
-
১০ জুলাই, ২০২৬