০৩ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৮ পিএম

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পুনর্বাসনে ৩ শতাধিক কেন্দ্র

শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পুনর্বাসনে ৩ শতাধিক কেন্দ্র
বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ প্রতিবন্ধী। তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ মানুষ পুনর্বাসনের আওতায়।

মেডিভয়েস রিপোর্ট: প্রয়োজনের তুলনায় ফিজিওলজিস্ট সংকটের কারণে শারীরিক অক্ষম ব্যক্তিরা পুনর্বাসন থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ও মিটফোর্ড হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তারা।

সভায় আলোচকরা বলেন, প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদা শুধু জন্মগত দুর্বলতা নয়, দুর্ঘটনা বা অসুস্থতায় হওয়া ব্যক্তিকেও বোঝায়। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষ শারীরিক কিংবা মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন। সেই হিসেবে দেশের প্রায় দুই কোটি মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন। কিন্তু তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ পুনর্বাসনের সুযোগ পায়।

তারা বলেন, বিশ্বে শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধীদের মধ্যে ৮০ শতাংশ মানুষ আমাদের মতো উন্নয়নশীল দেশে বসবাস করে। বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ প্রতিবন্ধী। তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ মানুষ পুনর্বাসনের আওতায়। পুনর্বাসনের প্রক্রিয়া ফিজিওলজিস্টের মাধ্যমে সম্পন্ন হয়। অথচ দেশে ফিজিওলজিস্টের সংখ্যা আশঙ্কাজনকভাবে কম।

দেশে পুনর্বাসন কেন্দ্রের সংখ্যা বাড়ছে জানিয়ে আলোচকরা বলেন, দেশে প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সেবার পরিধি বাড়ছে। সরকারি ব্যবস্থাপনায় ২০০ এর অধিক এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে ১০৩ সেবা ও সাহায্য কেন্দ্র চালু আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তাদের সেবা দেওয়া হয়। সারাদেশের ৩০ মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে ১৪টিতে রিহ্যাবিলিটেশন বিভাগ রয়েছে। এ ছাড়া ছয়টি স্পেশালাইজড হাসপাতাল, আটটি বেসরকারি-বেসরকারি হাসপাতাল, ৪০ জেলা সদর হাসপাতাল এবং ৬৪ উপজেলায় রিহ্যাবিলিটেশন সার্ভিস চালু রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল হুদা লেনিন বলেন, দেশে ক্রমবর্ধমান হারে প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তির সংখ্যা বাড়ছে। আমরা তাদেরকে প্রতিবন্ধী বা অক্ষম না বলে সাহায্য প্রয়োজন এমন মানুষ বলি। অক্ষম শব্দটি তাদের মানসিকভাবে দুর্বল করে দেয়।

তিনি বলেন, সারাদেশ থেকে এসব রোগী ঢাকায় আসেন। ফলে এতো বেশি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়। এ অবস্থায় আমাদের কর্তা ব্যক্তিদের বোঝাতে হবে ফিজিক্যাল মেডিসিনের চিকিৎসা জেলা-উপজেলা পর্যায় ছড়িতে দিতে হবে। এতে ঢাকার হাসপাতালগুলোতে চাপ কমবে। রোগীরাও ভালো সেবা পাবে।

বিশেষ অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. কাজী মো. রশিদ-উন-নবী বলেন, যেকোনো সময়, যেকোনো মানুষ প্রতিবন্ধী হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চলাচলের ক্ষমতা ও চোখের দৃষ্টি কমে আসতে পারে। প্রতিবন্ধী মানেই অটিস্টিক না। যেকোনো অক্ষম ব্যক্তিই প্রতিবন্ধী। যেটা, আমি আপনি সবাই হতে পারি। তাই এ বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের প্রতি সদয় হতে হবে এবং সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।

দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি জানিয়ে অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এখন এটি আর শুধু প্রতিবন্ধী দিবস না, শারীরিকভাবে অক্ষম সকলকে নিয়ে এই দিবস। ইউরোপ, আমেরিকা ও আমাদের তৃতীয় বিশ্বের দেশের চিন্তাধারায় বিরাট পার্থক্য রয়েছে। এটি দূর করতে হবে। সমতা নিশ্চিতে আমাদের সকলকে আন্তরিক ও সদয় হতে হবে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ট হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডা. মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেলের অধ্যাপক ডা. আহমেদ হোসেন, অধ্যাপক ডা. হাসান মাসুদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. জাহিদুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এহসানুল হক খান এবং অধ্যাপক ডা. খুরশীদ মাহবুব।

আলোচনা সভায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও বাংলাদেশ সোসাইটি ফর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের মহাসচিব অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক