২৫ নভেম্বর, ২০২২ ০৪:৫০ পিএম
৩০ হাজারেরও বেশি চিকিৎসককে চাকরি দিয়েছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু ধনী লোক সর্দি-কাশি হলেই বিদেশে চলে যায়।
মেডিভয়েস রিপোর্ট: বর্তমান সরকারের সময়ে দেশের ৩০ হাজারেরও বেশি চিকিৎসককে চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২৫ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছিলাম। এখন প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমাদের দেশে মাতৃ মৃত্যুহার, শিশু মৃত্যুহার বেশি ছিল। মাতৃমৃত্যু কমানোর জন্য বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে পারে না। আর দেশের কিছু ধনী লোক সর্দি-কাশি হলেই বিদেশে চলে যায়। করোনার সময় তারা বিদেশে যেতে না পেরে বাধ্য হয়েই দেশে চিকিৎসা নিয়েছে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাচিপ
-
১৮ নভেম্বর, ২০২৫
-
১২ নভেম্বর, ২০২৫
-
১০ অগাস্ট, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৪
-
২৮ অক্টোবর, ২০২৪
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
২৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল
এই বিভাগের সর্বাধিক পঠিত