২১ নভেম্বর, ২০২২ ০৬:২০ পিএম

ঢাবির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক মাকসুদ কামাল

ঢাবির ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক মাকসুদ কামাল
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

মেডিভয়েস রিপোর্ট: ছয় দিনের ছুটিতে (২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত) দেশের বাইরে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তাঁর এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

আজ সোমবার (২১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে লন্ডনে অনুষ্ঠেয় The Association of Commonwealth Universities (ACU)-এর কাউন্সিল সভায় এবং নিউইয়র্কে Dhaka University Alumni Association USA, Inc.- এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ২২ হতে ২৭ নভেম্বর পর্যন্ত ছয় দিন কর্তব্যরত ছুটি মঞ্জুরসহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র গমন ও অবস্থানের জন্য সরকার সম্মতি জ্ঞাপন করেছেন।

অধ্যাপক ড. আখতারুজ্জামানের ছুটির সময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ছয় দিনের ছুটি শেষে অধ্যাপক ড. আখতারুজ্জামান তাঁর নিয়মিত দায়িত্ব পালন করবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা বিশ্ববিদ্যালয়
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক