২১ নভেম্বর, ২০২২ ০৭:৫৪ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক হলেন ঢাবি অধ্যাপক সিদ্দিক-ই-রব্বানী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক হলেন ঢাবি অধ্যাপক সিদ্দিক-ই-রব্বানী
আগামী দুই বছরের জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল থেকে তিনি এই নিয়োগ পান।

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'স্ট্রাটেজিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজরি গ্রুপ ফর মেডিকেল ডিভাইসেস'-এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী।

আগামী দুই বছরের জন্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল থেকে তিনি এই নিয়োগ পান।

আজ সোমবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই অ্যাডভাইজরি গ্রুপ মেডিকেল ডিভাইস এবং স্বাস্থ্য-প্রযুক্তি সম্পর্কিত বৈশ্বিক নীতিমালা, পরিকৌশল, অগ্রাধিকারযোগ্য ও উদীয়মান বিভিন্ন বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ প্রদান করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘স্ট্রাটেজিক অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজরি গ্রুপ ফর মেডিকেল ডিভাইসেস’ এর সদস্য নির্বাচিত হওয়ায় রব্বানীকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি বলেন, এই অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য সম্মান ও মর্যাদার।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক