২১ নভেম্বর, ২০২২ ০৬:২২ পিএম

করোনায় মৃত্যু ১, আক্রান্ত ২৬

করোনায় মৃত্যু ১, আক্রান্ত ২৬
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ্ হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন। 

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৩১ জন, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জনে। 

আজ সোমবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ্ হয়েছেন ১৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন। 

এতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় তিন হাজার ৯৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের শূন্য দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক