৬২৭ ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি
মেডিভয়েস রিপোর্ট: শূন্য পদে ৬২৭ জন ফার্মাসিস্ট (ডিপ্লোমা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্য পদে ফার্মাসিস্ট নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
রোববার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পদের নাম: ফার্মাসিস্ট (ডিপ্লোমা)
পদ সংখ্যা: ৬২৭
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ১১তম গ্রেড, ১২,৫০০-৩০,২৩০
আবেদনের সময়সীমা : ১৬ ডিসেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে অনলাইনে। http://dghsp.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ ডিসেম্বর বিকাল ৫টা। অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনপত্রের যথাস্থানে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অনলাইনে জমা দেওয়া আবেদনের একটি কপি প্রিন্ট ও ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
আবেদন সাবমিট করার পর ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইলে এসএমএসের মাধ্যমে ফার্মাসিস্ট (ডিপ্লোমা) পদের জন্য পরীক্ষার ফি বাবাদ ৩০০ টাকা আর টেলিটকের সার্ভিস চার্জ বাবাদ ৩৪ টাকা (অফেরত যোগ্য) জমা দিতে হবে।
-
৩০ নভেম্বর, ২০২৫
১০ম গ্রেড বাস্তবায়নের দাবি
টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের দুই ঘণ্টার কর্মবিরতি
-
২৩ এপ্রিল, ২০২৫
বিশ্ব ল্যাবরেটরি দিবসে দাবি
হাসপাতালগুলোতে ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা নিশ্চিত করতে হবে
-
২০ জানুয়ারী, ২০২৫
-
২৪ নভেম্বর, ২০২৪
-
২০ নভেম্বর, ২০২৪
-
০৪ নভেম্বর, ২০২৪