১৫ নভেম্বর, ২০২২ ০৭:৩২ পিএম

২৩ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর 

২৩ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর 
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) ২৩ চিকিৎসক কর্মকর্তার উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রেষণ মঞ্জুর

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) ২৩ চিকিৎসক কর্মকর্তার উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত চিকিৎসা শিক্ষা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত চিকিৎসকগণ তাদের নামের পাশে উল্লিখিত কোর্স ও মেয়াদ অধ্যয়নের জন্য মঞ্জুরকৃত প্রেষণ নির্দেশক্রমে নিম্নরূপ বর্ধিত করা হলো।’

এতে বলা হয়েছে, ‘পূর্বে মঞ্জুরকৃত প্রেষণের সকল শর্তাদি বর্ধিত প্রেষণ মেয়াদের জন্য প্রযোজ্য হবে।’ 

নোটিসটি দেখতে ক্লিক করুন  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত