১৬ নভেম্বর, ২০২২ ০৯:৪৫ এএম

গত ১৩ বছরে চিকিৎসকের সংখ্যা ৮ গুণ বৃদ্ধি: মুক্তিযুদ্ধমন্ত্রী

গত ১৩ বছরে চিকিৎসকের সংখ্যা ৮ গুণ বৃদ্ধি: মুক্তিযুদ্ধমন্ত্রী
মানসম্মত চিকিৎসার কারণে দেশে চর্মরোগের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ১৩ বছরে চিকিৎসকের সংখ্যা আট গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির উদ্যোগে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের চর্মরোগ চিকিৎসায় গুরুত্বারোপ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আ. ক. ম মোজাম্মেল হক বলেন, আমাদের চিকিৎসকরা চর্মরোগ বিষয়ে বিদেশ থেকে উচ্চশিক্ষা নিয়েছেন। মানসম্মত চিকিৎসার কারণে দেশে এ রোগের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সাফল্য সারা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চিকিৎসা খাতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। চিকিৎসা সেবা আধুনিক করতে সরকার অধিকতর গবেষণাকে উৎসাহিত করে।

প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের ব্যাপারে গুরুত্ব দিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, সারাদেশে ৩০০ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এসব স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে উন্নত ও আধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির (বিএডি) সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও বিএডির সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া প্রমুখ। কর্মশালার সভাপতিত্ব করেন ডা. মো. শহীদুল্লাহ সিকদার। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক