মানিকগঞ্জ জেলা বিএমএ’র নবগঠিত কমিটি ‘ভিত্তিহীন ও অগঠনতান্ত্রিক’
মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জ জেলা বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) নবগঠিত কমিটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও অগঠনতান্ত্রিক বলে অভিযোগ করেছে সংগঠনটি।
রোববার (১৩ নভেম্বর) মানিকগঞ্জ জেলা বিএমএ’র ভারপ্রাপ্ত সভাপতি ডা. পংকজ কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘মানিকগঞ্জ জেলা বিএমএ-এর নবগঠিত কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও অগঠনতান্ত্রিক। কেন্দ্রীয় বিএমএ সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক নতুন কোনো কমিটি গঠন করার দিক নির্দেশনা দেওয়া হয়নি। সাংগঠনিক বলে আগের কমিটি এখনো বৈধ (www.bma.org.bd)।’
এতে আরও বলা হয়েছে, ‘অবৈধ এবং গঠনতন্ত্র বহির্ভূত এই কার্যকলাপের বিষয়ে কেন্দ্রীয় বিএমএ-এর সভাপতি এবং মহাসচিবকে জেলা বিএমএ’র কার্যকরি কমিটি কর্তৃক অবগত করা হয়েছে।’
মানিকগঞ্জ জেলা বিএমএ কর্তৃক মানিকগঞ্জের সকল চিকিৎসকবৃন্দকে নবগঠিত ভিত্তিহীন ও অগঠনতান্ত্রিক কমিটির প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
-
২৯ এপ্রিল, ২০২৬
পুরুষ সমকামী জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে
এইচআইভিতে এক বছরে ২৫৪ জনের মৃত্যু, ৪১ জেলায় নেই পরীক্ষার সুযোগ
-
২৭ নভেম্বর, ২০২৫
বিএইচআরএফ সদস্যদের সঙ্গে ওজিএসবির মতবিনিময়ে বক্তারা
‘মাতৃমৃত্যু হ্রাসের হার স্থিমিত, গতিশীলতায় মানসম্মত পদক্ষেপ জরুরি’
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
প্রস্তাবিত স্বাস্থ্য নীতিমালা সংশোধনের দাবি
টেস্ট রিপোর্টে স্বাক্ষর প্রদান অন্তর্ভুক্তি চান বায়োকেমিস্টরা
-
২০ জানুয়ারী, ২০২৫
-
২৮ অক্টোবর, ২০২৪
-
১৯ অক্টোবর, ২০২৪
-
১৫ অক্টোবর, ২০২৪
-
০৪ জুলাই, ২০২৪
-
২৪ জুন, ২০২৪