১৩ নভেম্বর, ২০২২ ০৮:০৩ পিএম
স্বাচিপের ৫ম জাতীয় সম্মেলন ২৫ নভেম্বর
স্বাধীনতা চিকিৎসা পরিষদ।
মেডিভয়েস রিপোর্ট: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলন আগামী শুক্রবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
আজ রোববার (১৩ নভেম্বর) স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘২৫ নভেম্বর দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
উক্ত সম্মেলন সার্থক ও সফল করার উদ্দেশ্যে স্বাচিপের সকল সদস্য, নেতাকর্মী ও সমর্থকদের সম্মেলন স্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাচিপ
-
১৮ নভেম্বর, ২০২৫
-
১২ নভেম্বর, ২০২৫
-
১০ অগাস্ট, ২০২৫
-
১৫ জানুয়ারী, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৪
-
২৮ অক্টোবর, ২০২৪
-
২৭ সেপ্টেম্বর, ২০২৪
-
২৬ সেপ্টেম্বর, ২০২৪
-
০৭ অগাস্ট, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত