২৯ নভেম্বর, ২০২৬ ০৩:৩৯ পিএম

বিএমইউ স্বাস্থ্যসেবাকে সহজ ও গতিশীল করতে বাস দিল পূবালী ব্যাংক

বিএমইউ স্বাস্থ্যসেবাকে সহজ ও গতিশীল করতে বাস দিল পূবালী ব্যাংক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, সহজ ও গতিশীল করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আজ রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠানে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের জন্য উপহার হিসেবে একটি বাস হস্তান্তর এবং পূবালী ব্যাংকের ‘সেলফ সার্ভিস সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে আমি আশাবাদী। এতে করে রোগীদের ভোগান্তি কমে আসবে। আলট্রানোসগ্রামসহ রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অন্যান্য সেবা পাওয়ার জন্য রোগীদেরকে আর দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে হবে না। আবার এটাও মনে রাখতে হবে দেশের দরিদ্র ও সাধারণ রোগীরাও যাতে অনলাইন সেবা পায় তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য বাস উপহার এবং পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি বলেন, ব্যাংকগুলো সোশ্যাল রেসপনসিবিলিটি দায়িত্ব পালনের সাথে সাথে মানবতার সেবায়ও বিরাট অবদান রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সব সময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন, বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদার হতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করবে। ভবিষ্যতেও দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে পূবালী ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. আখতারুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইস মো. শামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশন প্রধান মো. রবিউল আলম, শাহবাগ শাখা ব্যবস্থাপক ও উপ মহাব্যবস্থাপক মোছা. মাসুমা খানম, বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত