১৩ নভেম্বর, ২০২২ ০২:০৬ পিএম

১২ লাখের বেশি শিশু-কিশোর টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত

১২ লাখের বেশি শিশু-কিশোর টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত
বক্তারা বলেন, ডায়াবেটিসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশ মানুষ শহরাঞ্চলের বাসিন্দা। তিন-চতুর্থাংশ মানুষ কর্মজীবী।

মেডিভয়েস রিপোর্ট: দেশে ১২ লাখের বেশি শিশু-কিশোর টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বারডেম হাসপাতালের শহীদ মেজর সালেক চৌধুরী বীর উত্তম সভাকক্ষে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তাঁরা।

চিকিৎসকরা বলছেন, ২০২১ সালে বিশ্বে ডায়াবেটিসের কারণে ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আর রোগটির পেছনে ব্যয় হয়েছে ৯৬৬ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক স্বাস্থ্যখাতে মোট ব্যয়ের ৮ শতাংশ। ডায়াবেটিসে আক্রান্তদের দুই-তৃতীয়াংশ মানুষ শহরাঞ্চলের বাসিন্দা। তিন-চতুর্থাংশ মানুষ কর্মজীবী।

তাঁরা বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। এটি কখনও সম্পূর্ণ সারে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনে পরিমাণ মতো ওষুধ গ্রহণ করলে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব। ডায়াবেটিসজনিত জটিলতা থেকেও রক্ষা পাওয়া সম্ভব।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডায়াবেটিস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক