ইউরোপে প্রচণ্ড তাপপ্রবাহে মৃত্যু ১৫ হাজার: ডব্লিউএইচও
মেডিভয়েস ডেস্ক: চলতি বছরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখা গেছে ইউরোপে। এ সময় এই মহাদেশে প্রচণ্ড গরমে অন্তত ১৫হাজার মানুষ মারা গেছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও পর্তুগালের নাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তথ্য অনুসারে রেকর্ড শুরু হওয়ার পর জুন থেকে আগস্ট, এই তিন মাস ছিলো ইউরোপে সবচেয়ে উষ্ণ। চলতি বছরের গ্রীষ্ম মৌসুমটি ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ছিল বলে গত মাসে নিশ্চিত করা হয়।
এ সময় স্পেনে প্রায় চার হাজার, জার্মানিতে চার হাজার পাঁচশ, পর্তুগালে এক হাজারের বেশি ও যুক্তরাজ্যে তিন হাজার ২০০ এর বেশি মানুষ মৃত্যুবরণ করেন।
ইউরোপে ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন ও জার্মানি। এ পর্যন্ত পাওয়া বিভিন্ন দেশের তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, ২০২২ সালে বিশেষ করে গরম আবহাওয়ার কারণে অন্তত ১৫ হাজার লোক মারা গেছে।
এ বছরের জুন ও জুলাইয়ে ইংল্যান্ডের তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিল। প্রথমবারের মতো এত গরম পড়ে দেশটিতে।
ডব্লিউএইচও বলছে, ইউরোপীয় অঞ্চলে এই মৃত্যুর প্রধান কারণ উচ্চ তাপমাত্রা। যারা দীর্ঘস্থায়ী হৃদরোগ, শ্বাসকষ্ট এবং ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য চরম তাপমাত্রা বিপদ হতে পারে।
সূত্র: ডেইলি মেইল
-
১২ জানুয়ারী, ২০২২
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’