০৫ নভেম্বর, ২০২২ ০১:৩২ পিএম

বিএমডিসির নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ বিদেশ থেকে পাস করা ১০৪ চিকিৎসক

বিএমডিসির নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ বিদেশ থেকে পাস করা ১০৪ চিকিৎসক
দেশের বাহির থেকে যেসব শিক্ষার্থী এমবিবিএস শেষ করে আসেন, তাদেরকে দেশে ফিরে নিবন্ধনের জন্য পরীক্ষা দিতে হয়।

মেডিভয়েস রিপোর্ট: বিদেশে থেকে এমবিবিএস পাস করা চিকিৎসকদের দেশে নিবন্ধন পাওয়ার যোগ্যতা যাচাই পরীক্ষায় কৃতকার্যদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল  কাউন্সিল (বিএমডিসি)।

শুক্রবার (৪ নভেম্বর) বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসাইন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য  জানানো হয়।

নোটিসে  বিএমডিসির নিবন্ধন পাওয়ার যোগ্য প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বাহির থেকে যেসব শিক্ষার্থী এমবিবিএস শেষ করে আসেন, তাদেরকে দেশে চিকিৎসায় পড়াশোনা ও প্রাক্টিসের জন্য নিয়মানুযায়ী বিএমডিসির অধীনে সার্টিফিকেট যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষা বছরে দুইবার অনুষ্ঠিত হয়। যেসব শিক্ষার্থী পাস করেন, তারা দেশের বিভিন্ন মেডিকেলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে একবছর ইন্টার্ন করতে হয়। পরবর্তীতে প্রাক্টিসের সুযোগ পেয়ে থাকেন।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত