বিএসএমএমইউ‘র এফসিপিএস ২য় পর্বে ১৮ চিকিৎসকের যোগদান গৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জুলাই ২০২২ শিক্ষাবর্ষে এফসিপিএস ২য় পর্বে ১৮ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জিএম সাদিক হাসান স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘জুলাই ২০২২ ইং শিক্ষাবর্ষে বিশ্বদ্যিালয়ে সার্জারি অনুষদের বিভিন্ন বিষয়ে এফসিপিএস ২য় পর্বে ভর্তির নিমিত্তে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত সরকারী শিক্ষার্থীগণের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক যোগদান গৃহীত হয়েছে।’
‘উল্লেখ্য অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্রাকটিস্, চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসি’র নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ভিজিটিং কার্ড/প্যাডে অধ্যায়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না’, নোটিসে বলা হয়েছে।’
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, অতিরিক্ত রেজিস্ট্রারদ্বয়, ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব ও প্রো ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
-
১৩ মার্চ, ২০২৪
-
০৭ নভেম্বর, ২০২৩
-
১০ মে, ২০২৩
-
০৫ মে, ২০২৩
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৮ জানুয়ারী, ২০২৩
-
১৯ ডিসেম্বর, ২০২২