৩০ অক্টোবর, ২০২২ ০৮:১১ পিএম

ভালোবাসা ও আগ্রহ থাকলে সকল ব্যস্ততার মধ্যেও শিল্প চর্চা সম্ভব: ডা. গুলজার

ভালোবাসা ও আগ্রহ থাকলে সকল ব্যস্ততার মধ্যেও শিল্প চর্চা সম্ভব: ডা. গুলজার
ডা. গুলজার হোসেন বলেন, আবৃত্তি, সঙ্গীত, অভিনয়, কৌতুক ও ফটোগ্রাফি মানুষের মনের খোরাক। শরীরকে যেমন আমরা বাঁচিয়ে রাখি, সেভাবে মনকেও বাঁচিয়ে রাখতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: শরীর সুস্থ রাখার পাশাপাশি মনও সজিব রাখতে হবে। তা না হলে মনের মধ্যে নানা রকম হতাশা, বিদ্বেষ, ঘৃণা—এই ধরনের চর্চা বাসা বাঁধবে। তাই মনকে সজিব রাখতে শিল্প চর্চাকে অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, উপস্থাপক ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেন উজ্জ্বল।

শনিবার (২৯ অক্টোরব) দুপুর ২টায় মেডিভয়েস স্টুডিওতে আবৃত্তি প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর দায়িত্ব পালনকালে এসব কথা বলেন তিনি। একই সাথে এ আয়োজনের জন্য মেডিভয়েস কর্তৃপক্ষকে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে ডা. গুলজার হোসেন বলেন, এই আয়োজনটি অত্যন্ত সুন্দর হয়েছে। চিকিৎসকদের ও চিকিৎসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে সকল মেডিকেল শিক্ষার্থী রয়েছে, তাদের প্রত্যেকের জন্য এটি খুব আনন্দের উপলক্ষ হয়েছে। একইসাথে তাদের সংস্কৃতি ও শিল্প চর্চার জন্য সুন্দর একটি প্লাটফর্ম হয়েছে। এই চর্চাগুলো খুব জরুরি। 

তিনি বলেন, ‘আমরা যেভাবে নিজের শরীরকে বাঁচিয়ে রাখি, ঠিক একইভাবে মনকেও বাঁচিয়ে রাখতে হবে। এটা না করতে পারলে নানা রকম হতাশা, বিদ্বেষ, ঘৃণা—এই ধরনের চর্চাগুলো মনের ভিতরে ঢুকে পড়বে। তাই ভালো থাকতে হলে ও ইতিবাচক চিন্তা করতে এই চর্চা অব্যাহত রাখতে হবে। আমাদের কাজ গতিশীল রাখার জন্য এটা দরকার। এটা নিয়মিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের পড়াশোনা ও পেশাগত কাজের বিদ্যমান পদ্ধতিতে ব্যস্ত থাকাটা খুবই স্বাভাবিক। আমরা যখন ছাত্র ছিলাম, তখন পড়াশোনা নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতাম। এমবিবিএস পাস করার পর পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করার জন্য পড়ালেখায় ব্যস্ত থাকতে হতো। পোস্ট গ্রাজুয়েশনে সম্পন্ন করার পরও এখনও পেশাগত দায়িত্বে ব্যস্ত থাকতে হয়। অর্থাৎ আমাদের ছাত্রজীবন থেকে যে ব্যস্ততা শুরু হয়েছে, তা এখনও চলমান রয়েছে। এই পেশার বাইরে কিছু করা খুবই কষ্টকর। কিন্তু কারও যদি খুব ভালোবাসা ও খুব আগ্রহ থাকে, তাহলে শিল্প চর্চা করা সম্ভব। মেডিকেল শিক্ষার্থী ও ডাক্তারদের জন্য কেন এই চর্চা প্রয়োজন ও কেন তারা এটা করবেন? প্রথমত- এটি একটি মনের চর্চা, যা আমাদের চিন্তায় মনন, নান্দনিকতা ও শিল্পবোধকে বাঁচিয়ে রাখে।’

ডা. গুলজার বলেন, ‘আমাদের কর্ম, অনুশীলন ও রোগীদের সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ রোগ নির্ণয় বা রোগীকে চিকিৎসা দিতে যে চোখ বা মন দরকার, সেটি তৈরিতে এই শিল্প চর্চা অনেকাংশে সহায়ক। মানুষ তো শুধু রোগী নয়, একজন মানুষ হিসেবে সমাজের একটি অংশ। তার পেছনে তার জীবন, সমাজ এবং সামগ্রিক পরিমণ্ডলের একটি গল্প থাকে। সেভাবে যদি আমরা একজন মানুষকে দেখি, তাহলে তার সঙ্গে আমাদের সংযোগটা খুব ভালো হয়। আর তখন সেই মানুষটি রোগী ও সমাজের কাছে খুব প্রিয় হয়ে উঠে। চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষ ও সমাজের দূরত্ব কমাতে হবে। আমি মনে করি, সেটি কমাতে শিল্প চর্চা ভালো একটি মাধ্যম হতে পারে।’ 

এই চিকিৎসক বলেন, ‘এই শিল্প চর্চা বাঁচিয়ে রাখতে মেডিকেল সাইন্সের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী বা চিকিৎসকদের জাতীয় পর্যায়ের শিল্পীদের সঙ্গে কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে বা তাদের মানের হতে হবে, সেটা জরুরি নয়। রবং নিজেদের মতো করে আমাদের চর্চাটা চালিয়ে যেতে হবে, মেডিকেল শিক্ষার্থী বা চিকিৎসকদের জন্য মেডিভয়েস আজকে যা করেছে।’

‘মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য প্রতিযোগিতামূলক এই আয়োজন যদি অব্যাহত রাখা যায়, পাশাপাশি অন্যান্য প্লাটফর্মও যদি এ রকম আয়োজন করে, তাহলে খুবই ভালো হবে’, যোগ করেন তিনি।

ভবিষ্যতে অন্যান্য বিষয়ে প্রতিযোগিতা আয়োজনের পরামর্শ দিয়ে এই রক্তরোগ বিশেষজ্ঞ বলেন, ‘মেডিভয়েস যদি পরবর্তীতে আবৃত্তির পাশাপাশি সঙ্গীত, অভিনয়, কৌতুক ও ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে তাহলে খুবই ফলপ্রসূ হবে। কারণ এগুলো মানুষের মনের খোরাক। শরীরকে যেমন আমরা বাঁচিয়ে রাখি, সেভাবে মনকেও বাঁচিয়ে রাখতে হবে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক