৩০ অক্টোবর, ২০২২ ০১:১৫ পিএম

দেশে এডিস মশা ছিল না, ফ্লাইটে আসতে পারে: তাজুল ইসলাম

দেশে এডিস মশা ছিল না, ফ্লাইটে আসতে পারে: তাজুল ইসলাম
দেশে এডিস মশা ও ডেঙ্গু রোগ ছিল না। ফ্লাইটে করে এই মশা দেশে এসেছে। ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে ৩৩ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে এডিস মশা ও ডেঙ্গু রোগ ছিল না। ফ্লাইটে করে হয়তো এই মশা দেশে এসে প্রজনন করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

আজ রোববার (৩০ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধ সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য চলতি বছরের ৫ম আন্তঃমন্ত্রণালয় সভায় এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম। কিন্তু তারপরও অস্বস্তি রয়েছে। কারণ আমাদের এখানে এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগও ছিল না। এটাতো বাইরে থেকে আসছে। ফ্লাইটে করে প্যাসেঞ্জার আসছিল অথবা দুটি মশা আসছে। দুটি মশা এখানে এসে কোন না কোন বাহিত (ডেঙ্গু) ছিল, সে আরও মশা প্রজনন করেছে।

তিনি বলেন, দেশে ২৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৯৩০ জন। অন্য দেশগুলোর তুলনায় তা কম হলেও আমরা আরও ভালো করতে চেয়েছি। চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।

তাজুল ইসলাম বলেন, ২০১৯ সাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। ২০২০ সালে সফলতা দেখাতে সক্ষম হয়েছি। ২০২২ সালে পরিস্থিতির অবনতি লক্ষ্য করছি। যদিও পার্শ্ববর্তী দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ।  

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক