২৬ অক্টোবর, ২০২২ ০৪:৪৪ পিএম
অনুমোদনহীন ‘ঘি’ বিক্রির অভিযোগ

ডা. জাহাঙ্গীরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ডা. জাহাঙ্গীরকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
আব্দুল জব্বার মণ্ডল বলেন, জাহাঙ্গীর কবির পাবনা থেকে ঘি উৎপাদন করছেন এবং লেবেল লাগাচ্ছেন ঢাকায় বসে।

মেডিভয়েস রিপোর্ট: অনুমোদনহীন ঘি বিক্রি এবং বিক্রি করা ঘিয়ের বোতলের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ‘ঘি’ বিক্রির অভিযোগে তাঁকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস-প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

এ প্রসঙ্গে আব্দুল জব্বার মণ্ডল গণমাধ্যমকে বলেন, বিএসটিআইয়ের অনুমোদনহীন ঘি বিক্রি এবং ঘিতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, জাহাঙ্গীর কবির পাবনা থেকে ঘি উৎপাদন করছেন এবং লেবেল লাগাচ্ছেন ঢাকায় বসে। এসব তথ্য কনটেইনারে লেখা ছিল না। বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় জাহাঙ্গীর কবিরকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জব্বার মণ্ডল বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ডা. জাহাঙ্গীরকে কাগজপত্রসহ ভোক্তা অধিকার অধিদপ্তরে ডাকা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক