ডেঙ্গু রোগীর চিকিৎসায় যথেষ্ট প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু রোগী বেড়ে গেলে চিকিৎসা করার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর শিশু হাসপাতালে আবুল হোসেন রেসপাইরেটরি ও নিউমোনিয়া রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক আরও বলেন, ‘ঢাকা নর্থ সিটি কর্পোরেশন হাসপাতাল, বিএসএমএমইউ’র নতুন হাসপাতাল ইউনিট এবং লালকুঠি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। তবে মনে রাখতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে পারবে ঠিকই কিন্তু এডিস মশা মারতে পারবে না।’
তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতের পক্ষ থেকে এডিশ মশা নিধনে নিজেদের বাসা বাড়িতে পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে ও মশার কামড় থেকে বাঁচাতে পরামর্শমূলক প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু মশা মারার কাজ তো স্বাস্থ্যখাতের নয়। মশা মারার গুরুত্ব তুলে ধরে সিটি কর্পোরেশন ও পৌরসভার প্রতিনিধিদেরকে তাগিদ দেওয়া হয়েছে। এখন মশা কমলে ডেঙ্গু রোগীও কমে যাবে; হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপও কমে যাবে।’
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম আমিরুল মোর্শেদ প্রমুখ।
-
০২ নভেম্বর, ২০২৫
-
১৫ অক্টোবর, ২০২৫
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
০৭ সেপ্টেম্বর, ২০২৫
-
২৭ ডিসেম্বর, ২০২৩
-
১৪ অক্টোবর, ২০২৩
-
১১ সেপ্টেম্বর, ২০২৩
-
১০ অগাস্ট, ২০২৩