২৭ ডিসেম্বর, ২০২৩ ০৮:২৮ পিএম

হাসপাতালে ভর্তি ১৩৪ ডেঙ্গু রোগী, মৃত্যু ১

হাসপাতালে ভর্তি ১৩৪ ডেঙ্গু রোগী, মৃত্যু ১
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১০৬ জন ভর্তি হয়েছেন। প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুজ্বরে সারাদেশে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু ও আরও ১৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯০২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩০০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০২ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৮৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৯৩৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লাখ ১৮ হাজার ২৩৪ জন। ঢাকায় ১ লাখ ৮ হাজার ৬২১ এবং ঢাকার বাইরে ২ লাখ ১০ হাজার ৯৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৬৯৯ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক

রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব

  এই বিভাগের সর্বাধিক পঠিত