১৪ অক্টোবর, ২০২৩ ১০:৩০ এএম

‘সংকটাপন্ন ডেঙ্গু রোগীর মৃত্যুঝুঁকি কমায় স্টেরয়েড জাতীয় ওষুধ’

‘সংকটাপন্ন ডেঙ্গু রোগীর মৃত্যুঝুঁকি কমায় স্টেরয়েড জাতীয় ওষুধ’
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। ফাইল ছবি

আবু নাঈম মনির: সংকটাপন্ন ডেঙ্গু রোগীর জীবন রক্ষায় স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। ডেঙ্গু আক্রান্ত অনেক জটিল রোগীকে এই জাতীয় ওষুধ দিয়েছেন জানিয়ে প্রখ্যাত এ মেডিসিন বিশেষজ্ঞ বলেন, তাদের সবাই সুস্থ হয়ে গেছেন এবং স্বাভাবিক জীবন যাপন করছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে মেডিভয়েসকে এসব কথা বলেন তিনি।

গুরুতর ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে বসে না থাকার পরামর্শ দিয়ে একুশে পদকপ্রাপ্ত এ চিকিৎসক বলেন, ‘ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে গেলে তার জীবন রক্ষায় স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ করতে হবে। দিনে ২/৩ বার স্টেরয়েড জাতীয় ওষুধ ‘ডেক্সাম্যাথাসন’ ইনজেকশন শিরায় পুশ করলে রোগী দ্রুত ভালো হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এটা বিশেষ ক্ষেত্রে গুরুতর রোগীদের জীবন রক্ষায় দেওয়া হয়। আমি প্রায় কয়েক হাজার রোগীকে দিয়েছি, ভালো ফল পেয়েছি। রোগীদের সবাই ভালো আছেন, স্বাভাবিক জীবন যাপন করছেন, কারও কোনো অসুবিধা হয়নি।’

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘জরুরি হওয়ার পরও অনেকে দ্বিমত পোষণ করার কারণে এ ব্যাপারে কেউ কোনো কথা বলছেন না, অনেকে দ্বিধায় আছেন। এ ব্যাপারে আমার মত হলো, এটা একটা ওষুধ। এ নিয়ে আলোচনা-পর্যালোচনার পাশাপাশি গবেষণা হোক।’

প্রায় ওষুধেরই পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রোগীর জীবন রক্ষায় প্রথমে গুরুত্ব দিতে হবে। এ ব্যাপারে আর দেরি করার সুযোগ নেই।

এ সময় ডেঙ্গু রোগীর চিকিৎসায় গাইড পরিবর্তনেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। বলেন, ‘আমি বারবার বলেছি, ডেঙ্গুর বর্তমান যে গাইড লাইন রয়েছে, তা সংযোজন-বিয়োজন দরকার।’

এদিকে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট আট হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৫৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁপ হাজার ৭১০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত দুই লাখ ৩৫ হাজার ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯১ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন এক লাখ ৪৪ হাজার ১৯৬ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২৫ হাজার ৮০৮ জন। ঢাকায় ৮৭ হাজার ৭৫৩ এবং ঢাকার বাইরে এক লাখ ৩৮ হাজার ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক