ওরাল হেলথ ফাউন্ডেশনের সভাপতি আসগর, মহাসচিব হেলাল
মেডিভয়েস রিপোর্ট: ডেন্টাল চিকিৎসকদের সংগঠন ওরাল হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বিএসএমএমইউর কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন।
আজ শনিবার (১৪ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার রাজধানীর একটি রিসোর্টে সাধারণ সভার আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. ছয়েফ উদ্দিন আহমদসহ ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এসএস
-
১৪ অক্টোবর, ২০২৩
-
০৫ অক্টোবর, ২০২৩