২০ অক্টোবর, ২০২২ ০৩:৪৮ পিএম

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে ২৫ পদ সৃজন

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে ২৫ পদ সৃজন
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ (ফাইল ছবি)

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে বিভিন্ন বিভাগের জন্য ২৫টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (১৯ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের জন্য রাজস্বখাতে ২৫টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।’

এতে আরও বলা হয়েছে, ‘অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর উপসচিবের কাছে পাঠানো হয়েছে। এর এক কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।’

এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ এর উপসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, ‘অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মত আছে।’

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত