২০ অক্টোবর, ২০২২ ০১:৪৬ পিএম

রামেকে হামলা-ভাঙচুর, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে

রামেকে হামলা-ভাঙচুর, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে
হামলা-ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি ইন্টার্ন চিকিৎসকদের।

মেডিভয়েস রিপোর্ট: রাবি শিক্ষার্থীর মৃত্যুর জেরে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শাহরিয়ারের অবস্থা খারাপ ছিল। চিকিৎসকরা কারো মৃত্যু হোক, সেটি চান না। সর্বোচ্চ চেষ্টা করে চিকিৎসাসেবা নিশ্চিত করতে। সাধ্যমতো চিকিৎসা দিচ্ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তার আগেই রোগীর মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ওই শিক্ষার্থী মারা গেলে রাবি শিক্ষার্থীরা আমাদের ওপর হামলা করে এবং হাসপাতালে ভাঙচুর চালায়। এ ঘটনায় চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় রয়েছে। এ অবস্থায় দায়িত্ব পালন সম্ভব নয়। হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা কাজে নামবো না।’

রামেক সূত্রে জানা গেছে, রাবি শিক্ষার্থীরা হাসপাতালের বিভিন্ন স্থানের ফুলের টব ভেঙেছেন, অনেক ইন্টার্ন চিকিৎসকের কক্ষে হামলা করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে হামলা হয়েছে দাবি তাদের। এতে অনেক রোগী ও তাদের আত্মীয়-স্বজন ভোগান্তিতে পড়েছেন।

এদিকে কর্মবিরতির কারণে রোগী ও স্বজনদের মাঝে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডা. ইমরান বলেন, ‘মিড লেভেলের চিকিৎসকরা কাজে নিয়োজিত রয়েছেন, যাতে হাসপাতালের সেবা বিঘ্নিত না হয়।’

প্রসঙ্গত, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের বারান্দা থেকে নিচে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) নেওয়ার পর সেখানে তিনি মারা যান।

নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক