১৭ অক্টোবর, ২০২২ ০১:০৬ পিএম

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক আহত, বাবা-মাসহ ৩ জনের মৃত্যু

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি চিকিৎসক আহত, বাবা-মাসহ ৩ জনের মৃত্যু
সংঘর্ষে বিধ্বস্ত লাল টয়োটা হ্যাচব্যাক ও সাদা টয়োটা ভ্যান, বামে ডা. আনোয়ার জাহিদ রাশেদ।

মেডিভয়েস রিপোর্ট: অস্ট্রেলিয়ার ক্যানবেরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি চিকিৎসক আনোয়ার জাহিদ রাশেদ। তিনি মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তাঁর বাবা-মা ও ছোট ভাই ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সময় রোববার (১৬ অক্টোবর) বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর এ খবরে বলা হয়েছে।

দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটি লাল টয়োটা হ্যাচব্যাক এবং সাদা টয়োটা ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া প্রবাসী ডা. আনোয়ার জাহিদ রাশেদের কাছে সম্প্রতি বেড়াতে গিয়েছিলেন তাঁর বাবা-মা। তারা দুজনেই সাবেক সরকারী কর্মকর্তা। তাদের গ্রামের বাড়ি বিক্রমপুরের সিরাজদিখান এলাকার বালুচর এলাকায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ডা. আনোয়ার জাহিদ রাশেদ অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক