১৭ অক্টোবর, ২০২২ ০২:৪৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত চিকিৎসক আসাদের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক

ডেঙ্গু আক্রান্ত চিকিৎসক আসাদের মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের শোক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডা. আসাদ শিকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) ফেইজ-বি’র রেসিডেন্ট ডা. আসাদ শিকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনি ৩৩তম বিসিএসের চিকিৎসক। 

আজ সোমবার (১৭ অক্টোবর) এ শোক জানানো হয়েছে।

শোক বার্তায় বলা হয়েছে, রোববার (১৬ অক্টোবর) রাতে ডা. আসাদ শিকদার চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর কারণ সাসপেক্টেড ডেঙ্গু এনসেফালাইটিস। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর শোকাহত।

এতে আরও বলা হয়েছে, তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন। আসাদ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এরপর ৩৩তম বিসিএসে যোগদান করেন।

প্রসঙ্গত, ডা.আসাদ শিকদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকালে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে সকালে ভর্তি হয়েছিলেন। দুপুরে তীব্র বিভ্রান্তিকর অবস্থা হয়। সর্বশেষ তাঁর প্লাটিলেট গণনা করা হয় এক লাখ ১০ হাজার। পরে সন্ধ্যায় মারা যান তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত