১৭ অক্টোবর, ২০২২ ১২:৫৩ পিএম

প্রয়োজনে ডেঙ্গু রোগীদের ওয়ার্ড আলাদা করার পরামর্শ

প্রয়োজনে ডেঙ্গু রোগীদের ওয়ার্ড আলাদা করার পরামর্শ
থাকার জায়গা না থাকলেও কোনো রোগীকে যেন ঢামেক হাসপাতাল থেকে ফেরত দেওয়া না হয়। 

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলোকে বিশেষ অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক অবহিতকরণ ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য সচিব বলেন, ‘সিটি করপোরেশনগুলোকে বলেছি, দ্রুত হটস্পটগুলোতে অভিযানের ব্যবস্থা করেন। একই সঙ্গে বর্জ্যের জায়গায় কোনোভাবেই যেন পানি জমে না থাকে। ময়লাগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে হবে। আজকের ময়লা যেন আগামীকাল না থাকে। ওয়াসার অসমাপ্ত কাজগুলোতে যাতে পানি জমে না থাকে খেয়াল রাখতে হবে।’

২০১৯ সালের মতো ভয়াবহ পরিস্থিতি কাম্য নয় উল্লেখ করে ডা. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, পরিস্থিতি সামলাতে হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ইউনিট চালু করতে হবে। পর্যাপ্ত ফ্লুইড সরবরাহ করতে হবে। 

রোগীদের সেবায় চেষ্টার কমতি নেই জানিয়ে তিনি বলেন, থাকার জায়গা না থাকলেও কোনো রোগীরা যেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরত না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

স্বাস্থ্য সচিব বলেন, রোগী মশারী না নিয়ে আসলে হাসপাতাল থেকেই ব্যবস্থা করতে হবে। প্রতি ওয়ার্ডে মশারি ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি প্রয়োজনে ডেঙ্গু রোগীর ওয়ার্ড আলাদা করতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘আমরা সবার আগে এডিস মশার উৎসস্থল বিনাশ করার উদ্যোগ নিয়েছি। মশা সাধারণত ২-৩ মাসের মধ্যে ডিম দিলেও তাপমাত্রা কমে আসলে ২-৩ সপ্তাহে দেয়। এর লার্ভাগুলো আঠার মতো লেগে থাকে।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত