ডেঙ্গুতে মারা গেলেন ডা. আসাদ শিকদার
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) ফেইজ-বি‘র রেসিডেন্ট ডা. আসাদ শিকদার।
আজ রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি তাঁর সহকর্মী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) পালমোনলজির ফেইজ-বি‘তে অধ্যয়নরত ডা. মুশফিক নেওয়াজ আহমেদ এ তথ্য মেডিভয়েসকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিনি মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে সকালে ভর্তি হয়েছিলেন। দুপুরে তীব্র বিভ্রান্তিকর অবস্থা হয়। সর্বশেষ তাঁর প্লাটিলেট গণনা করা এক লাখ ১০ হাজার। পরে সন্ধ্যায় মারা যান তিনি।
জানা গেছে, মানিকগঞ্জের এই কৃতি সন্তান ডেঙ্গি ও এনসেফালাইটিস এ আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ডা. আসাদ শিকদারের পরিবারের সদস্যরা রাজধানীর রামপুরা থেকে ভোরেই মানিকগঞ্জের উদ্দেশে রওনা দিবেন। মানিকগঞ্জের হাজিপাড়া ইউনিয়নের বরুণদি গ্রামে সোমবার সকাল ১০টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন হবে!
ট্রাফিক জটিলতা এড়াতে এবং দ্রুত কবরস্থ করতে চাওয়ায়, ইচ্ছা সত্ত্বেও বক্ষব্যাধি ইনস্টিটিটিউট ও হাসপাতালে তাঁর জানাজা করা সম্ভব হবে না। এজন্য পরিবারের সদস্যরা দুঃখ প্রকাশ করেছেন!
ডা. আসাদ শিকদার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
৩০ নভেম্বর, ২০২৫
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
-
২৪ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
১১ অগাস্ট, ২০২৩
-
০৮ অগাস্ট, ২০২৩
-
২৩ জুলাই, ২০২৩
-
২২ জুন, ২০২৩
-
৩১ অক্টোবর, ২০২২