পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির নতুন সভাপতি ডা. প্রদীপ, সম্পাদক ডা. লাবুদা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) পেডিয়াট্রিক ডেন্টিস্টদের সম্মতিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে ডা. প্রদীপ কুমার দেবনাথ ও অধ্যাপক ডা. লাবুদা সুলতানা। নতুন এই কমিটিতে অধ্যাপক ডা. মো. আফজাল হোসাইন বাচ্চু ও অধ্যাপক ডা. মো. শাহেদ আহসানকে সহ-সভাপতি পদে অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শহিদুল ইসলাম ও ডা. নাজিয়া মেহনাজ জ্যোতি। ট্রেজারার পদে দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট কর্নেল ডা. মাহবুবা শিরিন। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন ডা. মহিউদ্দিন মাহমুদ গালিব। এ ছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. খাদেম নেয়ামুল কবির, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজর ডা. আহসানুল বারি।
অফিস সম্পাদক ডা. মো. জাহিদ হোসাইন, সহকারী অফিস সম্পাদক ডা. দিলারা জাহান মিতু। বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. সাগুফতা ইয়াজদী, সহকারী বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মনিরা শারমিন আশা।
সমাজ কল্যাণ সম্পাদক ডা. দেবারতি ভট্টাচার্য্য দোলা, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মেজর ডা. তৌহিদুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক ডা. তানিয়া আক্তার মুন্নি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক ডা. ইশরাত জাহান।
এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ডা. মো. আতিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট সেক্রেটারি ডা. ফাহমিদা সিদ্দিকা। গণযোগাযোগ সম্পাদক ডা. আফরোজা হক, সহকারী গণযোগাযোগ সম্পাদক ডা. শাম্মী আক্তার।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ডা. সাদিয়া আফরিন আনিকা, সহকারী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ডা. তানজিলা ফেরদৌস।
সদস্য রয়েছেন ১৩ জন। তারা হলেন- অধ্যাপক ডা. জেবুন নেসা, ডা. শামসুন নাহার, ডা. শাওসান বিনতে রব, ডা. সারজানা ইয়াসমিন, ডা. মো. সাইফুল হাসান সকিব, ডা. সুমাইয়া বিনতে কামাল, ডা. কে এম নাদিম, ডা. সুদীপ মজুমদার, ডা. সোমা সাহা, ডা. সুমাইয়া শারমিন নিশিতা, ডা. আরিফুল মাওলা সোহেল, ডা. মোহাম্মদ সাঈদ হাসান ও ডা. তানভীর হাসান।
-
১২ অক্টোবর, ২০২২