২৭ সেপ্টেম্বর, ২০২২ ০৪:২৪ পিএম

সলিমুল্লাহ মেডিকেলের সূবর্ণজয়ন্তীতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

সলিমুল্লাহ মেডিকেলের সূবর্ণজয়ন্তীতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশনের যুগ্ম আহ্ববায়ক ডা. মিজানুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সূবর্ণজয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কলেজ অডিটরিয়ামে আয়োজিত সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা পরবর্তী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এলামনাই এসোসিয়েশনের যুগ্ম আহ্ববায়ক ডা. মিজানুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

কলেজ অধ্যক্ষ ডা. নুরুল হুদা লেনিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খুরশিদ আলম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. জামাল খলিফা, এলামনাই এসোসিয়েশনের যুগ্ম আহ্ববায়ক ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা. ফরিদ, স্বাচিপ ও বিএমএ নেতা ডা. লেনিন। এ ছাড়া শতাধিক চিকিৎসক ও মেডিকেল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক