২৭ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৫৫ পিএম

দেশে বছরে হৃদরোগে মৃত্যুবরণ করে পৌনে ৩ লাখ মানুষ

দেশে বছরে হৃদরোগে মৃত্যুবরণ করে পৌনে ৩ লাখ মানুষ
শহরাঞ্চলের সঙ্গে সঙ্গে গ্রামেও হৃদরোগে আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ রোগে দেশে বছরে ২ লাখ ৭৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেন, যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ

মেডিভয়েস রিপোর্ট: শহরাঞ্চলের সঙ্গে সঙ্গে গ্রামেও হৃদরোগে আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ রোগে দেশে বছরে ২ লাখ ৭৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেন, যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ বলে জানিয়েছেন বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে বক্তারা।

আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক ওয়েবিনারে এ তথ্য জানান জনস্বাস্থ্য ও হৃদরোগ বিশেষজ্ঞরা। ‘বিশ্ব হার্ট দিবস ২০২২’ উপলক্ষে এই আয়োজনে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।

‘ইউজ হার্ট ফর এভরি হার্ট’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিবসটি উদযাপিত হতে যাচ্ছে।  

ওয়েবিনারে বক্তারা জানান, বাংলাদেশে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। উচ্চ রক্তচাপের চিকিৎসা না করা হলে বুকে ব্যথা বা অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইল এবং হার্ট বিট অনিয়মিত হওয়ার আশঙ্কা থাকে। সাম্প্রতিক সময়ে দেশে তরুণদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার উচ্চ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।এমন পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী উচ্চ রক্তচাপ বিষয়ে গণসচেতনতা তৈরি এবং সব কমিউনিটি ক্লিনিকে রক্তচাপ পরীক্ষা ও উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি এ খাতে সরকারের বাজেট বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে ১ দশমিক ২৮ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। যার দুই-তৃতীয়াংশ বাস করে বাংলাদেশসহ নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোতে।

ওয়েবিনারে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) লাইন ডিরেক্টর ডা. মাসুদ রেজা কবির বলেন, ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে উচ্চ রক্তচাপের চিকিৎসাসেবা শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে দেশের সব কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব হবে।

প্রজ্ঞা’র কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভার সঞ্চালনায় ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, জিএইচআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রাম ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. শামীম জুবায়ের এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক