২৭ সেপ্টেম্বর, ২০২২ ০৩:০১ পিএম
পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
ছবি: সংগৃহীত।
মেডিভয়েস রিপোর্ট: সোমবার থেকে বাংলাদেশে বিদেশি পর্যটক আসার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ ছিল। কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে সোমবার (২৬ সেপ্টেম্বর) থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের বৈঠকের সিদ্ধান্ত আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে পাঠিয়ে দিয়েছি। এখন বাস্তবায়নের দায়িত্ব তাদের।’
এসময় মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশেনের নানা কর্মসূচি নিয়ে কথা বলেন মাহবুব আলী।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এই বিভাগের সর্বাধিক পঠিত