১৩ সেপ্টেম্বর, ২০২২ ০৪:৪৬ পিএম

এসেনসিয়াল ড্রাগস’র প্রকল্প পরিচালক হলেন সাইফুল্লাহিল আজম

এসেনসিয়াল ড্রাগস’র প্রকল্প পরিচালক হলেন সাইফুল্লাহিল আজম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

মেডিভয়েস রিপোর্ট: এসেনসিয়াল ড্রাগস’র মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম। 

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ‘এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড, মানিকগঞ্জ প্ল্যান্ট স্থাপন’ শীর্ষক প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পের সংস্থান অনুযায়ী প্রকল্প পরিচালক হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. সাইফুল্লাহিল আজম (পরিচিতি নং-৬০৮৬)- কে নিয়োগ করা হলো।’ 

রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে  জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে’, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিকল্পনা বিভাগের সচিব সহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন
 

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত