১২ সেপ্টেম্বর, ২০২২ ০৫:৫১ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৬ নভেম্বর

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৬ নভেম্বর
তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

মেডিভয়েস রিপোর্ট: আগামী ৬ নভেম্বর থেকে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। সোমবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

প্রকাশিত সূচিতে জানানো হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত সূচিতে আরও জানানো হয়, সব পরীক্ষা দুই ঘণ্টার হবে। এরমধ্যে বহুনির্বাচনী ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের মাঝে কোনও বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষা শেষ হওয়ার মাস দুই পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। মাঝের সময়টাতে চলে প্রস্তুতি। এবার এ দুই পরীক্ষা শুরুর মাঝের সময় কমিয়ে আনা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এইচএসসি ও সমমানের পরীক্ষা
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক