০৯ সেপ্টেম্বর, ২০২২ ০৪:২৩ পিএম

৮ মাসে আত্মহত্যা ৩৬৪ শিক্ষার্থীর, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

৮ মাসে আত্মহত্যা ৩৬৪ শিক্ষার্থীর, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
আত্মহত্যার হার স্কুলশিক্ষার্থীদের মধ্যে বেশি। আত্মহত্যাকারী ৩৬৪ জনের মধ্যে ১৯৪ জনই স্কুলশিক্ষার্থী।

মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৬৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের জরিপের এ তথ্য উঠে এসেছে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে ভার্চ্যুয়ালি আয়োজিত এক সম্মেলেনে এ তথ্য প্রকাশ করে আঁচল ফাউন্ডেশন।

সংবাদ সম্মেলনে আঁচল ফাউন্ডেশন জানায়, ১৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার তথ্য থেকে এ জরিপ করেছে সংগঠনটি। ২০২১ সালে ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানায় তারা।

এতে বলা হয়, আত্মহত্যার হার স্কুলশিক্ষার্থীদের মধ্যে  বেশি। আত্মহত্যাকারী ৩৬৪ জনের মধ্যে ১৯৪ জনই স্কুলশিক্ষার্থী।

জরিপে দেখা যায়, প্রতি মাসে গড়ে ৪৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বয়স হিসেবে আত্মহত্যার হার সবচেয়ে বেশি ১৪-১৬ বছর বয়সীদের মধ্যে। এই বযসী মোট ১৬০ জন আত্মহত্যা করেছে। ৭ বছরের এক শিক্ষার্থীও আত্মহত্যা করেছে।

জরিপে বলা হয়, গত ৮ মাসে ৪৪ জন মাদ্রাসাশিক্ষার্থী আত্মহত্যা করেছে। আত্মহত্যার হার ঢাকা বিভাগে বেশি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আত্মহত্যা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক