০৯ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৯ পিএম
চিকিৎসা নিশ্চিতে রোগীদের বেতনের ৩% জমা রাখার পরামর্শ
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা ব্যয় মেটাতে রোগীদের বেতনের ৩ শতাংশ জমা রাখার পরামর্শ দিয়েছেন বেসরকারি ক্লিনিক মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক ঔনার্স অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীতে সংগঠনটির আয়োজনে এক মিটিংয়ে বক্তারা এ কথা বলেন।
তাঁরা বলেন, ‘ভবিষ্যত নিজের চিকিৎসা নিশ্চিতে বেতনের তিন শতাংশ জমা রাখলে, পরিবার পরিচালনা করতে খুব সমস্যা হবে না। সঞ্চয়ের কারণে ভবিষ্যতে আপনাদের কষ্ট অনেক কমে যাবে।’
দেশের মানুষের আয়ের ৭৫ ভাগ খরচ হয়ে যায় জানিয়ে এসোসিয়েশনের এক নেতা বলেন, ‘আমি নিজেও টাকা জমাতে পারেনি। ১৯৯৭ সালে ভারতে গিয়েছিলাম চিকিৎসা জন্য। তিন লাখ টাকা খরচ হয়েছিল। আমি জমা টাকা থেকে ব্যয় করতে পারেনি। তাই অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমাদেরকে টাকা জমাতে হবে।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত