০৮ সেপ্টেম্বর, ২০২২ ১২:১৯ পিএম

‘বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে সহযোগিতা করা হবে’

‘বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে সহযোগিতা করা হবে’
অধ্যক্ষ বলেন, এ ধরনের চর্চা অব্যাহত থাকুক।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজ ডিবেটিং এন্ড কুইজ সোসাইটি আয়োজিত ঢাকা ডেন্টাল কলেজ বিতর্ক কর্মশালা ২০২২ সম্পন্ন হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) ঢাকা ডেন্টাল কলেজ ডিজিটাল ক্লাস রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটি মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল।

বিতর্ক শিল্প নিয়ে অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল অনেক তত্ত্ব সমৃদ্ধ আলোচনা করেন, যার মাধ্যমে নতুন বিতার্কিকগণ বিতর্ক শিল্প সম্পর্ক সুস্পষ্ট ধারণা পায় এবং বিতর্কের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়।

বিতর্ক শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা কলেজ কর্তৃপক্ষ করে আসছে জানিয়ে অধ্যক্ষ বলেন, ‘এ ধরনের চর্চা অব্যাহত থাকুক, সবধরনের সহযোগিতা আমরা করে যাবো। এ ধরনের আয়োজন বার বার হোক, মুক্ত বুদ্ধি চর্চা পরিস্ফুটিত হোক।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত