২৯ অগাস্ট, ২০২২ ০৫:১৩ পিএম

খিলগাঁও জেনারেলসহ ৮ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

খিলগাঁও জেনারেলসহ ৮ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর
সোমবার (২৯ আগস্ট) ঢাকায় দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

মেডিভয়েস রিপোর্ট:  স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার চলমান অভিযানে খিলগাঁও জেনারেলসহ আটটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (২৯ আগস্ট) ঢাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে ঢাকাসহ সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তুর এ অভিযান চালায়।

হাসপাতালগুলো হলো- খিলগাঁও জেনারেল হাসপাতাল, খিদমাহ লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল এবং মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল, শনিরআখড়ার সালমান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চাংখারপুলের ঢাকা জেনারেল হাসপাতাল, বনানীর হেয়ার ট্রান্সপ্লান্ট কসমেটিক সার্জারি কনসালটেন্সি এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ঢাকা পেইন এন্ড স্পাইন সেন্টার।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান দুপুর ১টায় অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় খিলগাঁও রেলগেট এলাকায় খিলগাঁও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেন। এসময় হাসপাতালটিতে চারজন রোগী ভর্তি থাকায় বন্ধ করার জন্য ২৪ ঘণ্টা সময় দেয় অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক