বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ১৬৮৫, শনাক্ত ৬ লাখ ছাড়াল
মেডিভয়েস ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৮২ হাজার ২৯২ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৮ হাজার ২২৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ৮৫৪ জনে দাঁড়াল।
আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে বৈশ্বিক করোনাভাইরাসে নিয়মিত হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৭১৯ জন। একই সময়ে মারা গেছেন ২৪৫ জন। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৯ জন এবং মারা গেছেন ১৯৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৩৫ জন এবং মারা গেছেন ৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৭৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। একই সময়ে জাপানে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৩৭ হাজার ৪১০ জন এবং মারা গেছেন ২৯৩ জন। এ ছাড়া এ সময়ে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৭৬ জন এবং মারা গেছেন ৮৩ জন।
এদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৯১৯ জন মারা গেছেন ৭১ জন। একই সময়ে থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন দুই হাজার দুইজন এবং মারা গেছেন ২৯ জন। নতুন করে নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯০৮ জন মারা গেছেন ২০ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। আর বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।