২৫ অগাস্ট, ২০২২ ০৮:১১ পিএম
ডা. সেব্রিনা ফ্লোরার মৃত্যু নিয়ে গুজব
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মেডিভয়েস রিপোর্ট: শারীরিক নানা জটিলতা নিয়ে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে (ভ্যান্টিলেটরে) থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। তবে তাঁর স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তাঁর মৃত্যুর খবর গুজব বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা আক্কাস আলী।
আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত আটটায় মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
জানতে চাইলে আক্কাস আলী বলেন, ‘কেউ কেউ ফেসবুকে লিখেছেন ডা. সেব্রিনা ফ্লোরা মারা গেছেন, তবে এ তথ্য সঠিক নয়।’
এদিকে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
-
১৭ ঘন্টা আগে
-
০৪ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
-
০৩ জুলাই, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত