১৩ অগাস্ট, ২০২২ ১১:৪৩ এএম

তুরাগে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের কেউই আর নেই 

তুরাগে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের কেউই আর নেই 
সর্বশেষ চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাহিন (২৬)।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর তুরাগের রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ বাকি একজনও মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ আটজনেরই কেউই আর বেঁচে নেই।

শুক্রবার (১২ আগস্ট) রাত ১০টা পঞ্চাশ মিনিটের দিকে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শাহিন (২৬)।

আজ শনিবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

সাংবাদিকদের তিনি বলেন, দগ্ধ হয়ে ৮ জনই এসেছিলেন বার্ন  ইনস্টিটিউটে। শাহিন গতরাতে মারা গেছেন। এর আগে ৭ মারা গেছেন। দগ্ধ ৮ জনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

প্রসঙ্গত, শনিবার (৬ আগস্ট) দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক