০৯ অগাস্ট, ২০২২ ০৬:২৫ পিএম
ভুয়া ডাক্তারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই গণমাধ্যমকর্মী
সিনিয়র সাংবাদিক হাসান মিসবাহ।
মেডিভয়েস রিপোর্ট: ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে নিউজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ভিডিওগ্রাফার সাজু।
মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনোস্টিক সেন্টারে পেশাগত দায়িত্ব পালনকালে হাসান মিসবাহ ও সাজুর ওপর হামলা চালানো হয়। এ সময় ভাঙচুর করা হয় ক্যামেরা। ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ও টেলিভিশনের গাড়ির চাবি। প্রায় দুই ঘণ্টা ধরে তাদেরকে আটকে রাখা হয়।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। বিএইচআরএফ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ঢাকা
-
০৫ জুন, ২০২৬
-
০৩ মার্চ, ২০২৬
-
১২ জানুয়ারী, ২০২৬
-
২৯ জুন, ২০২৫
-
১৭ এপ্রিল, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
এই বিভাগের সর্বাধিক পঠিত