০৭ অগাস্ট, ২০২২ ০৯:২১ এএম

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন শ্রদ্ধা
সংগঠনের সভাপতি খান গোলাম মোরশেদ ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মেডিভয়েস রিপোর্ট: গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শোকাবহ আগস্টের শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

শনিবার (৬ আগস্ট) দুপুরে সংগঠনের সভাপতি খান গোলাম মোরশেদ ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের নেতৃত্বে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তারা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামিমা নাসরিন, নার্গিস খান মুন্নি, সাংগঠনিক সম্পাদক আশিষ দাস, যুগ্ম দপ্তর সম্পাদক পূরবী ঠাকুর সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ৭১ সদস্য ও দেশের বিভিন্ন বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ের ৫ শতাধিক নার্স ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক