০৬ অগাস্ট, ২০২২ ০৬:৪৯ পিএম

ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন অধ্যাপক আতিক

ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন অধ্যাপক আতিক
অধ্যাপক ডা. আতিকুর রহমান।

মেডিভয়েস রিপোর্ট: ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আতিকুর রহমান।

আজ রোববার (৬ আগস্ট) দুপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরবণ করেন তিনি।

অধ্যাপক ডা. আতিক ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক। জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস যাবৎ তিনি দেশে ও ভারতে চিকিৎসা নিয়েছেন। তিনি ক্রমান্বয়ে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। আজ রাতে তাঁকে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে অধ্যাপক আতিক স্ত্রী, আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক