করোনায় আরও পাঁচ জনের মৃত্যু, শনাক্তের হার ৭.৮৪
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ২৭১ জন। একই সময়ে ৫৪৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ লাখ দুই হাজার ৩২৩ জন।
আজ সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিট প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৮০টি চলমান পরীক্ষাগারে ছয় হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ছয় হাজার ৯৮৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৯৫৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৫ লাখ ৮৫ হাজার ৮০৩টি নমুনা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ৭৭ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক হাজর ২৭৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার সাত দশমিক ৮৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৭৫ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৬ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৯ হাজার ২৭১ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৬৮৪ জন ও নারী ১০ হাজার ৫৮৭ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪