১৭ জুলাই, ২০২২ ১১:৪৫ এএম

ঢামেক চিকিৎসকদের আরেকটি সাফল্য: অস্ত্রোপচারে আলাদা জমজ বোন

ঢামেক চিকিৎসকদের আরেকটি সাফল্য: অস্ত্রোপচারে আলাদা জমজ বোন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ ঘণ্টার অস্ত্রোপচারে আলাদা করা হয় তাদের। এতে অংশ নেন ৩৮ জন চিকিৎসক।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে জোড়া শরীর থেকে মুক্তি পেয়েছে নীলফামারী জেলার লাবিবা ও লামিশা নামের জমজ দুই বোন। চলতি বছরের ২১ মার্চ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দীর্ঘ ১২ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয় তাদের।

গত ১৫ জুন দুইবোন সুস্থ হয়ে ঢাকা মেডিকেল থেকে বাড়ি ফিরেছেন। এসব তথ্য মেডিভয়েসকে নিশ্চিত করেছেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির।

শিশু দুটিকে আলাদা করতে ঢামেক হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফুল হক কাজলের নেতৃত্বে ৩৮ জন চিকিৎসক অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন। এতে পেডিয়াট্রিক সার্জারি, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলজি, অর্থোপেডিক্স সার্জারি ও অ্যানেসথেশিওলজি বিভাগের চিকিৎসকরা ছিলেন।

জানা গেছে, ২০১৯ সালের ১৫ এপ্রিল নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়ায় লাল মিয়া ও মনুফা দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া শিশু দুটি। জোড়া লাগানো শিশু দুটির বয়স এখন তিন বছর তিন মাস। শিশুদের বাবা লাল মিয়া একজন রাজমিস্ত্রির সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রবাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিনামূল্যে বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে নতুন জীবন পেয়েছে শিশু দুটি।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে দুই বোন ১৫ জুন বাড়িতে ফিরে যান শিশুদুটি। শিশুদের দেখতে ছুটে যান সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির। সিভিল সার্জনের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন লাবিবা ও লামিশাসহ পরিবারের অন্য সদস্যরা। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা মেডিকেলের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানতে চাইলে ডা. জাহাঙ্গীর বলেন, শিশু দুটি সুস্থ ও স্বাভাবিক জীবন করছে। এখন তারা ঘোরাফেরা-হাটাহাটি করতে পারেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক