বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং বন্ধের নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে’র নামে অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
গত ৩ জুলাই কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে 'র্যাগ ডে’ উদযাপন প্রসঙ্গে ওই নোটিসে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৪৫১৫/২০২২ এর একটি আদেশে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘র্যাগ ডে’ উদ্যাপনের নামে সকল ধরনের অশ্লীলতা, নগ্নতা, ডিজে পার্টি, অশোভন আচরণ, নিষ্ঠুর ও নিষিদ্ধ কর্মকাণ্ড এবং বুলিং অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’
‘বর্ণিতাবস্থায়, হাইকোর্ট ডিভিশনের উল্লিখিত নির্দেশনা মোতাবেক সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উক্তরূপ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো’, যোগ করা হয় নোটিসে।
সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠানো চিঠির অনুলিপি সংশ্লিষ্ট একাধিক দপ্তরে পাঠানো হয়েছে।
-
০৫ জুলাই, ২০২২
-
১৪ অগাস্ট, ২০২১
-
০২ নভেম্বর, ২০২০